July 26, 2026, 11:16 am

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। জবাবে মাত্র ৮ ওভারেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন।

৫০ রানের লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা সুলতানাদের। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন। দলকে আর বিপদে পড়তে দেননি নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭)। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে ৮ উইকেট ও ৭২ বল হাতে থাকতেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের রুমানার হাতে। কমনওয়েলথে বাছাইপর্বে ১৯ জানুয়ারি কেনিয়া এবং ২৩ জানুয়ারি জ্যোতিদের লড়তে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন।

স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com