July 12, 2026, 12:39 pm

রোদ পোহাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রোদ পোহাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় রোদ পোহাতে গিয়ে ছাদ থেকে পড়ে সুবর্ণা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুবর্ণা বেগমের ছেলে আলামিন বলেন, ভবনের নির্মাণকাজ চলছে। মা দোতলার ছাদে কাপড় শুকাতে এবং রোদ পোহাতে যায়। নির্মাণকাজ চলায় ছাদের চারিদিকে এখনো রেলিং দেওয়া হয়নি। আজ দুপুরে মা রোদ পোহাতে গেলে অসাবধানতা বশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান মা আর নেই।

তিনি আরও বলেন, আমার বাবা হযরত আলী আকন্দ দুই বছর আগে মারা গেছে। আমরা দুই বোন, এক ভাই। উত্তর বাড্ডার ৩২৪ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বিক্রমপুর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com