July 10, 2026, 11:11 am

মা গেছেন কাজে, বিষ মাখানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

মা গেছেন কাজে, বিষ মাখানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে ইয়াসিন মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন মিয়া পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মো. রিপন মিয়ার ছেলে।

শিশুর নানা মো. শাহাবুদ্দিন বলেন, আমার মেয়ে বিয়ের পর থেকেই শিশুসন্তান ইয়াসিনকে নিয়ে আমার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত। সকাল ৭টার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় সে। সন্ধ্যার দিকে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়।

এই সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। কিছু সময় পর কান্নাকাটি করলে নামাজে থাকা নানি দৌঁড়ে এসে দেখে শিশুটির সামনে মুড়ি পড়ে আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে লিখিত আকারে কেউ কিছু জানায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com