November 26, 2026, 10:24 pm

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে নেসকোর বিদ্যুৎ বিল

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে নেসকোর বিদ্যুৎ বিল

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে এখন থেকে নেসকোর বিদ্যুৎ বিল দেওয়া যাবে। ৬ জানুয়ারি ঢাকার একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-র ম্যানেজিং ডিরেক্টর জাকিউল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম এবং নেসকোর নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) সৈয়দ গোলাম আহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় নেসকোর বিদ্যুৎ সেবা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com