October 12, 2026, 8:23 pm

বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com