October 14, 2026, 2:03 am

করোনার সনদ ছাড়া হোটেলে খাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনার সনদ ছাড়া হোটেলে খাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না বলেও জানান জাহিদ মালেক

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com