October 15, 2026, 8:13 am
বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা শাবনুর। তার একমাত্র ছেলে আইজান নেহান এবার করোনায় আক্রান্ত। আইজানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শাবনুরের ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়। সেখানে ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ফেসবুক পোস্ট টি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।
সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।
এদিকে সাবনুর করোনা আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৬ ডিসেম্বর ক্রিস্টমাসের হলিডে উপলক্ষে ছেলে আইজান নেহানকে নিয়ে সিডনি শহরে ঘুরতে যান তিনি। বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে দ্রুত স্থানীয় একটি করোনা পরীক্ষা কেন্দ্রে যান। পরদিন সকালে শাবনুরের রেজাল্ট আসে করোনা পজিটিভ। এর পর শাবনুর করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন।