October 15, 2026, 6:38 am
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৪৯ বছর বয়সী এই শিক্ষক ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।
ড. ফারুক হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে.এম. রবিউল করিম। তিনি বলেন, স্যার ২০১৯ সাল থেকে ক্যানসারে আক্রান্ত। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ২৬ জুলাই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। ৩-৪ মাস আগে চেকআপ করাতে গিয়ে দেখেন, তার ওষুধগুলো ঠিকমতো কাজ করছে না। তারপর উনাকে হাসপাতালে রেখে কেমো দেওয়া শুরু হয়। মাঝখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে কয়েকদিন আগে স্বাস্থ্যের অবনতি হলে আবার হসপিটালাইজড করা হয়। সেখানে তাকে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল। আজ উনার স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম, ভোর পৌনে ৫টায় তিনি ইন্তেকাল করেছেন। তবে তার মরদেহ কখন দেশে আনা হবে বা কোথায় জানাজা হবে এ বিষয়ে কিছু জানতে পারিনি।