July 26, 2026, 11:15 am

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, সঙ্গে আর্থিক জরিমানা

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, সঙ্গে আর্থিক জরিমানা

ফেডারেশন কাপ ফুটবলে অংশ না নেওয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে আগামী বছরের এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। সোমবার অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলমান ফেডারেশন কাপের বাইলজের ধারা ১৯.৩ অনুযায়ী উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘকে এবং দ্বিতীয় ম্যাচে উপস্থিত আবাহনীকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই হাজির হয়নি উত্তর বারিধারা ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচে হাজির হয়নি বসুন্ধরা কিংস।

ডিসিপ্লিনারি কমিটির সিন্ধান্ত মতে এই দুই ক্লাবকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা করে জরিমনা দিতে হবে। আগামী বছর অনুষ্ঠিতব্য ফেডারেশন কাপেও অংশ নিতে পারবে না এই দুই ক্লাব। জরিমানার টাকা ২৭ জানুয়ারির মধ্যে বাফুফের হিসাব শাখায় জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com