July 26, 2026, 11:16 am

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ নারীর

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ নারীর

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়র মরদেহ দেখতে গিয়ে বালুভর্তি ট্রাক চাপায় নিহত হলেন একই পরিবারের ৪ নারী। আহত হয়েছেন অটো চালকসহ আরও ৩ জন। নিহতরা হলেন, ময়না বেগম (৫০) রাহেলা বেগম (৪০) সুফিয়া (৩০) এবং মালা বেগম (৪৬) তারা সবাই একে অপরের আত্মীয়। নিহতরা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গাঙ্গেরপাড় এলাকার বাসিন্দা। আজ সোমবার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার মৃধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নিকে নিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক নিয়ে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা মোড়ে আসলে দোহার থেকে আসা বালুবাহি একটি ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com