August 18, 2026, 11:18 pm
শেয়ারবাজারে নতুন কোম্পানির ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস মার্জিন ঋণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এদিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ প্রদান করা যাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আর ‘জেড’ ক্যাটাগরি ছাড়া অন্যকোন ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদান বাধা থাকবে না। তবে ‘জেড’ ক্যাটাগরি থেকে অন্যকোন ক্যাটাগরিতে যাওয়ার ক্ষেত্রে, ৭ কার্যদিবস মার্জিন প্রদান করা যাবে না।