November 26, 2026, 10:25 pm

ইসলামী ব্যাংকের কাকলী উপ-শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের কাকলী উপ-শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার বনানী শাখার অধীনে কাকলী উপ-শাখা চালু করেছে। সোমবার (২০ ডিসেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসাবে এ উপ-শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখার প্রধান মো. আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. মফিজুর রহমান ও কাকলী-মহাখালী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নবী হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-শাখা ইনচার্জ মো. হাফিজুর রহমান।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com