October 15, 2026, 4:09 am

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে সই হবে ৪ সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে সই হবে ৪ সমঝোতা স্মারক

রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ এবং যুব ও ক্রীড়াবিষয়ক চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে আগামী ২২-২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর চূড়ান্ত করা হয়েছে। সফরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়াবিষয়ক চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে যা থাকছে

২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালেতে অবতরণ করবেন। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনার নেওয়ার পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। এ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হবে।

দেশটি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন।

একই দিন রাতে প্রধানমন্ত্রীর সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপযুক্ত কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হওয়ার কথা রয়েছে।

২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com