November 26, 2026, 10:43 pm

আইসিএসবি পুরস্কার পেল ইসলামী ব্যাংক

আইসিএসবি পুরস্কার পেল ইসলামী ব্যাংক

আইসিএসবি পুরস্কার পেল ইসলামী ব্যাংকআইসিএসবি পুরস্কার পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২০-এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার র‌্যাডিসন ব্ল–হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ, আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান ইতরাত হুসাইন এবং ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com