July 22, 2026, 2:09 am

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, সুরিটোলার চারতলা ভবনের দুই তলায় জুতার গোডাউন। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com