October 15, 2026, 1:13 am

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষনা

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

এরইমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com