October 13, 2026, 8:30 pm

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাবে। বাড়িটিতে অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি।

শনিবার সকাল পৌনে ৯টায় র‌্যাব-১৩, নীলফামারী থেকে নিউজবাংলাকে জানানো হয়, সদরের সোনারায় ইউনিয়নের একটি বাড়ি শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে বাড়িটি জঙ্গি আস্তানা। বাড়িটিতে অভিযানে প্রস্তুতি চলছে।

র‌্যাব থেকে আরও জানানো হয়, অভিযানের জন্য রংপুর থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম আনা হয়।

অভিযানের সময় র‍্যাব একটি আইইডি সদৃশ বিস্ফোরক শনাক্ত করে। বম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করেছে।

ওই বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব। তারা হলেন ওহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, ওয়াহেদ আলি ও নূর আমিন। তাদের সবার বাড়ি সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের পুঁটিহারা এলাকায়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফিংয়ে আসছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com