October 14, 2026, 11:40 pm

আমাবস্যার দিনে বছরের শেষ সূর্যগ্রহণ আজ

আমাবস্যার দিনে বছরের শেষ সূর্যগ্রহণ আজ

বছরের শেষ সূর্যগ্রহণ আজে শনিবার (৪ ডিসেম্বর)। বেলা ১১টা থেকে দুপুর ৩টা ৭ মিনিট পর্যন্ত দেখা যেতে পারে এই সূর্যগ্রহণ। এর আগে গত ১৯ নভেম্বর হয়ে গেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এর ঠিক ১৫ দিন পর সূর্যগ্রহণ হতে যাচ্ছে। এ পূর্ণ সূর্যগ্রহণ হবে আজ আমাবস্যার দিন শনিবার।

সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে। অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। অনলাইনে লাইভ দেখা যাবে এ গ্রহণ। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com