October 14, 2026, 10:25 pm

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েঝে। আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিলে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

এ ছাড়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com