October 14, 2026, 9:52 pm

সাউথবাংলা ব্যাংকের ৫ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সাউথবাংলা ব্যাংকের ৫ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সহযোগী তপু কুমারসহ ৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আসামিরা হলেন- সাউথবাংলা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহা. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ নজরুল ইসলাম, ব্যাংকটির খুলনার শাখার সাবেক এমটিও ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার তপু কুমার সাহা, বিদ্যুৎ কুমার মন্ডল ও মারিয়া খাতুন

সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ন কবির। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, দুর্নীতি মামলায় এই আসামিরা জামিন আবেদন করেন। আবেদনটি শুনানির জন্য তালিকায় এলে তারা হাজির হননি। এর আগেও একদিন তালিকায় ছিল, সেদিনও আসেনি।

আজকে তারা নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) চেয়েছেন। তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

অর্থ আত্মসাতের অভিযোগে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং তার সহযোগী তপুসহ ৭ জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে বলা হয়, কমপক্ষে চারটি দেশে টাকা পাচার করেছেন এস এম আমজাদ হোসেন। ৪০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত আমজাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেয়ে মামলা করেন তদন্ত কর্মকর্তা সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com