November 26, 2026, 10:42 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০২০-২১ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার ক্রেস্ট ও ট্যাক্স কার্ড হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএসসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।গণ।