August 19, 2026, 4:36 pm

দারাজে প্রতারণা! আসল ওয়েবসাইট ভিজিটের আহ্বান

দারাজে প্রতারণা! আসল ওয়েবসাইট ভিজিটের আহ্বান

কেনাকাটায় প্রতারণা এড়াতে গ্রাহক-ক্রেতাদের দারাজ বাংলাদেশের আসল ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে দারাজ বাংলাদেশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি) প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে। ওই ব্যক্তি দারাজ বাংলাদেশের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। দারাজ বাংলাদেশের মূল ওয়েবসাইটের অনুকরণে দারাজ ডট সিএল ডোমেইন নামে ভুয়া ওয়েবসাইট ও ‘দারাজ বাংলাদেশ’ নামে ভুয়া ফেসবুক পেজ বানিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হতো ও অবৈধ পণ্য বিক্রি করা হতো।

এর পরিপ্রেক্ষিতে দারাজ বাংলাদেশ ক্রেতাদের সন্দেহজনক কার্যক্রম থেকে দূরে থাকা ও দারাজের মূল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে। দারাজের https://www.daraz.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমেই কেবল ক্রেতারা পণ্য অর্ডার করতে পারবেন। দারাজ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে- https://www.facebook.com/DarazBangladesh

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস বলেন, ক্রেতা ও ই-কমার্স খাতের জন্য ইতিবাচক ফলাফল নিশ্চিতে দারাজ ডিএমপিকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা আমাদের ক্রেতাদের দারাজের মূল ওয়েবসাইট ভিজিট করা এবং লেনদেনের ক্ষেত্রে সঠিক চ্যানেল ব্যবহারের অনুরোধ করছি।

ডিএমপি’র সিটিটিসি ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে প্রতারণায় এখন নানা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সবাইকে এসব ট্রেন্ডের ব্যাপারে সচেতন হতে হবে এবং কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে আসল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com