November 26, 2026, 10:44 pm

আজিমপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

আজিমপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজধানীর আজিমপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০০তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখার প্রধান মো. আশরাফ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন আজিমপুর উপশাখার ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যক্ষ নিজাম উদ্দিন এবং আজিমপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাইয়ুম জজ মিয়া।

এ সময় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com