August 24, 2026, 10:49 am

সেবা রফতানির আয় চার মাসের মধ্যে দেশে আনার নির্দেশ

সেবা রফতানির আয় চার মাসের মধ্যে দেশে আনার নির্দেশ

সেবা রফতানির আয় চার মাসের মধ্যে দেশে নিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

রফতানি আয় চার মাসের মধ্যে দেশে প্রত্যাবাসনের বাধ্যবাধকতা সেবা রফতানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে বলে সার্কুলারের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এতে বলা হয়েছে, সেবা রফতানি আয় দেশে নিয়ে আসার সুবিধার্থে রফতানিকারক বিদেশে শুধুমাত্র নোশনাল অ্যাকাউন্ট (অন্য দেশের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়েতে অনানুষ্ঠানিক হিসাব) কিংবা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে। এসব হিসাব ছাড়া ক্রিপটোকারেন্সিসহ অন্য কোনো মুদ্রায় ভিন্ন হিসাব বিদেশে খোলতে পারবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এছাড়াও রফতানি আয় বাবদ অর্থ দ্বারা বিদেশে মূলধনীয় বিনিয়োগ কিংবা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ ক্রয় করা যাবে না। এ জাতীয় কার্যক্রম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে সার্কুলারের জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com