November 26, 2026, 10:43 pm

ইসলামী ব্যাংকের ‘কিউ আর পেমেন্ট থ্রো সেলফিন অ্যাপ’র উদ্বোধন

ইসলামী ব্যাংকের ‘কিউ আর পেমেন্ট থ্রো সেলফিন অ্যাপ’র উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘কিউ আর পেমেন্ট থ্রো সেলফিন অ্যাপ উইথ এসএসএল কমার্জ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সেবার উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসএল কমার্জ এর গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও জে কিউ এম হাবিবুাল্লাহ ব্যাংকের ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ মজুমদার, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ নাজিম উদ্দিন তালুকদার, সৈয়দ তাজুল ইসলাম ও মো. মানজুরুল হক এবং এসএসএল কমার্জ-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com