October 14, 2026, 7:08 pm

ভাড়া নিয়ে বাড়াবাড়ি যাত্রীকে লাথি দিয়ে ফেলে দেয় হেলপার

ভাড়া নিয়ে বাড়াবাড়ি যাত্রীকে লাথি দিয়ে ফেলে দেয় হেলপার

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বাসভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই বাসের চালককে আটক করেছে পুলিশ। হানিফ ওয়াসার মোড় থেকে লালখান বাজার পাঁচ টাকা ভাড়া দেন। কিন্তু হেলপার আট টাকার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে হেলপারের সঙ্গে হানিফের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তাকে বাস থেকে নিচে ফেলা দেওয়া হয়।চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে সিবিচগামী ১০ নম্বর (চট্ট মেট্রো জ-১১- ১৮৭২) বাসের যাত্রী ছিলেন হানিফ। ভাড়া নিয়ে বিতর্কের জেরে হানিফকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেন বাসের চালক ও হেলপার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ঘটনায় জড়িত বাসের হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রী হানিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চালককে আটক করা হয়েছে। চিকিৎসা শেষে মামলা করবেন হানিফ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। বাসটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com