October 14, 2026, 7:17 pm

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২২৩

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২২৩

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২২ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৩ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫৯১ জনে। রবিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা নেমেছে ৬ হাজারের নিচে। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা কমে এসেছে প্রায় সোয়া চার লাখে। এর আগে শনিবার (১৩ নভেম্বর) ৭ হাজার ১৮৮ জনের মৃত্যু এবং ৫ লাখ চার হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছিলেন। রোববার (১৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com