August 24, 2026, 10:26 am

ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়লো সোনার দাম

ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়লো সোনার দাম

ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বাজুস জা‌নি‌য়ে‌ছে, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছিল। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারেও।

চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

শনিবার থেকে নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫২ হাজার ৮০ টাকা।

সোনার মূল্য বাড়ালেও রুপার পূ‌র্বের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়েছিল সমিতি। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। ১২ নভেম্বর পর্যন্ত এ দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার অলংকার বিক্রি হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com