October 13, 2026, 4:35 pm

‘আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করছে দেশের শেয়ারবাজার’

‘আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করছে দেশের শেয়ারবাজার’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার ভালো যাচ্ছে এবং ভাল করছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করছে দেশের শেয়ারবাজার।’

সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বিএসইসি কর্তৃক অনুষ্ঠিত ‘বিএসইসি রোড শো ‘দা রাইজ অব বেঙ্গল টাইগার্স’ এর দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের শেয়ারবাজার জিডিপির মাত্র ২০ শতাংশ অবদান রাখছে। যেখানে অন্যান্য দেশ জিডিপির ৫০ শতাংশ ও ২০০ শতাংশ পর্যন্ত রাখে। তাই আমাদের শেয়ারবাজারে অনেক কিছু করার আছে, বিনিয়োগ করার জন্য অনেক সুযোগ রয়েছে।’

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, ‘গত ৩০ বছরের মধ্যে সামগ্রিকভাবে বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারে ভালো অবস্থানে রয়েছে। এতে সূচক প্রায় ৭ হাজারে রয়েছে এবং বাজার মূলধনও বেড়েছে। আমরা এখন শুধুমাত্র ইক্যুইটি মার্কেটে নয়, এর সঙ্গে বন্ড মার্কেটেও জোরদার করছি। নতুন কিছু বন্ড, দীর্ঘ মেয়াদি বন্ড, পারপেচুয়াল বন্ড এবং সুকুক বন্ড নিয়ে আসছি। এক্সচেঞ্জে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু করতে যাচ্ছি। সিটি ব্যাংক হবে বাজারে পারপেচুয়াল বন্ড লেনদেন করা প্রথম ব্যাংক।’

তিনি আরও বলেন, ‘এশিয়ান ফ্রন্টিয়ার ক্যাপিটাল তাদের মাসিক তথ্যের মাধ্যমে বলেছে, বাংলাদেশের শেয়ারবাজার ২০২০ সালে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের ওপর রিটার্ন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ক্যাপিটাল মার্কেট এখন প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরার জন্য প্রস্তুত, সেই সঙ্গে শেয়ারবাজারের ওপর বিশাল আস্থা রয়েছে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com