November 26, 2026, 10:36 pm
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল প্রদান করেছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও ব্যাংকের অন্যতম পরিচালক এ জেড এম শফিউদ্দিনের (শামীম) কাছ থেকে কম্বল গ্রহণ করেন।
এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।