October 14, 2026, 2:23 pm

ইলিশ উৎসবে মেতেছে জেলেরা

ইলিশ উৎসবে মেতেছে জেলেরা

দীর্ঘ নিষেধাজ্ঞার পর ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। নদীতে প্রচুর মাছ পাওয়াতে তাদের মুখে হাঁসি ফুটেছে।

সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে যেতে শুরু করেছেন তারা।

ভোলা সদরের তুলাতলী ও ভোলার খালসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, জমে উঠেছে মাছের আড়ৎ। শুরু হয়েছে ইলিশ কেনা-বেচা। প্রচুর ইলিশ ধরা পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্যজীবীরা। ঘাটে জেলে, পাইকার ও আড়ৎদারদের হাকডাকে মুখরিত ইলিশের আড়ৎ।

কথা হয় তুলাতলীর জেলে হাসেমের সঙ্গে। তিনি বলেন, আজ প্রথমদিন আমরা সাত জেলে নদীতে মাছ শিকারে গিয়েছি। ২৯০০ টাকার মাছ ভাগে পেয়েছি। প্রথমদিন ভালোই মাছ ধরা পড়ছে।

ভুট্টু মাঝি বলেন, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল, আজ মাছ শিকারে গিয়েছি। জালে ঝাঁক ঝাঁকে মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে আমাদের সংকট থাকবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com