October 14, 2026, 2:21 pm

শাহজালাল বিমান থেকে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

শাহজালাল বিমান থেকে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

সোমবার (২৫ অক্টোবর) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com