November 26, 2026, 10:24 pm

স্ট্যান্ডার্ড ব্যাংকে শেখ রাসেল দিবস পালিত

স্ট্যান্ডার্ড ব্যাংকে শেখ রাসেল দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহিদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে শিশু রাসেলের প্রতি ভালোবাসা জানিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সোমবার শেখ রাসেলের জন্মদিনে রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মুসলিম এতিমখানা, ছোটমনি শিশু নিবাস এতিমখানা এবং ডে কেয়ার অ্যান্ড বেবি মেসে বসবাসকারী সব শিশুর জন্য এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এই আয়োজনে শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম। মধ্যাহ্নভোজ শুরুর আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আগামী দিনে রাষ্ট্রকে নেতৃত্ব দানে সব শিশুর হৃদয়ে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয় যেন উজ্জীবিত থাকে সেই দোয়া করা হয়।

এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের বিসি অ্যান্ড সিএ ডিভিশনের প্রধান সোহেল এ রাহমানী, জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ এবং এতিমখানা তিনটির শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com