June 5, 2026, 5:50 am
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ৭০০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সাউথইস্ট ব্যাংক বন্ড ইস্যু করে ৭০০ কোটি টাকা উত্তোলন করার মাধ্যমে টায়ার-১ এর শর্ত পরিপালন করবে। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই সাউথইস্ট ব্যাংক বন্ড ছাড়বে।
শেয়ারবাজারে ২০০০ সালে সাউথইস্ট ব্যাংক তালিকাভুক্ত হয়েছে।