November 26, 2026, 10:26 pm

ইসলামী ব্যাংক বগুড়া ও রংপুর জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বগুড়া ও রংপুর জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বগুড়া জোনপ্রধান আব্দুস সোবহান এবং স্বাগত বক্তব্য দেন রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ। ব্যাংকের বগুড়া ও রংপুর জোনের শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com