August 23, 2026, 3:46 pm

বাহরাইন ভ্রমণে বাধা নেই বাংলাদেশিদের

বাহরাইন ভ্রমণে বাধা নেই বাংলাদেশিদের

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাহরাইন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয় বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এক টুইটে এ তথ্য জানান। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

লাল তালিকা থেকে বাদ পড়া অন্য দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া ও ইকুয়েডর। তবে তালিকায় নতুন করে যোগ হয়েছে রোমানিয়া।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে বাহরাইন। ফলে আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com