October 13, 2026, 6:48 am

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

সরকারের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে আগের ধারাবাহিকতায় জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (যেমন-ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোড পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। শাখার সহকারী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে সব ধরনের মোটরযান মালিকদের গত ৩০ জুন পর্যন্ত যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেয় সরকার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com