October 12, 2026, 3:41 am
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।