October 13, 2026, 11:36 am

করোনায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ৭০৩

করোনায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ৭০৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে। বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এ ভাইরাসে ২৩ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৯৪ জনের। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com