October 24, 2026, 11:23 pm

শেষ সময় ভারতে গেল আরও ১৭২ টন ইলিশ

শেষ সময় ভারতে গেল আরও ১৭২ টন ইলিশ

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন ছিল রোববার। বেনাপোল বন্দর দিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর রাত ৯টা পর্যন্ত মোট ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। রোববার রাত ১২টার পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছে।

২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা শুরুর আগে রপ্তানির শেষ দিনে রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারতে আরও ১৭২ টন ৪৯০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ভারতে এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি করা হলো।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১৭২ টন ৪৯০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। বাংলাদেশি ২০ রপ্তানিকারক প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত ইলিশ রপ্তানির জন্য চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় আইজিএম (গেটপাস) করেছেন। ইলিশের ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছালে বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেন।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন ছিল রোববার। বেনাপোল বন্দর দিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর রাত ৯টা পর্যন্ত মোট ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। রোববার রাত ১২টার পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছে।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস জানান, এবার ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানি করার কথা ছিল। বাজারে ইলিশ সংকট থাকায় রপ্তানি আপাতত বন্ধ থাকছে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে সরকারের কাছে আবার আবেদন করা হবে। অনুমতি পেলে বাকি ইলিশ রপ্তানি হবে।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে এ বছর ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শেষ দিন পর্যন্ত ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে।

ভারত ও বাংলাদেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা দেয়া হলেও পরে তা কমিয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দেশে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রপ্তানিকারকরা দেশের বাজারে বা মোকামে ইলিশ পাবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com