October 12, 2026, 3:41 am

চলতি মাসে খুলছে দেশের সব বিশ্ববিদ্যালয়

চলতি মাসে খুলছে দেশের সব বিশ্ববিদ্যালয়

চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যেই অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আজকে বৈঠকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রিসভাকে জানান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে। অনেক দিন্ধ থাকায় হলগুলো ভালো অবস্থায় নেই তাই খুলতে দেরি হচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে।

‘একটা প্রাক্টিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল সুতরাং হলগুলো খুলে রিনোভেন্ট করে ছাত্র-ছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে, এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীক্ষাও ডিক্লেয়ার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ইনশিওর করেছেন যে, পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। যদি ম্যাসিভ কোনো ডিটুরেশন না হয়, এই সিনারিও কন্টিনিউ থাকলে বা স্ট্যাবল থাকলে ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ডিক্লেয়ার করা হয়েছে, সেটা নিয়ে নেওয়া হবে।’এসময় তিনি জানান, ভ্যাকসিনের বিষয়ে ১৮ বছর পর্যন্ত বলা হচ্ছে। ১৮ বছরের নিচের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যায় কি না তার টেকনিক্যাল বিষয় দেখে এক্সপ্লোর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন এক বছরের বেশি সময় বেতন-ভাতা বকেয়া রাখলে পৌরসভা বাতিলের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২১’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে মেয়রের পাঁচ বছরের মেয়াদ শেষে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com