October 12, 2026, 3:02 am

২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত‌্যু

২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত‌্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৫৫৫ জন।

১ অক্টোবর সকাল ৮টা থেকে ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com