November 26, 2026, 10:02 pm

শীর্ষ করদাতার সম্মাননা পেলো ইসলামী ব্যাংক

শীর্ষ করদাতার সম্মাননা পেলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০২০-২১ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী এবং কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com