August 13, 2026, 9:13 pm
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাকিব সরকার নামে গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। সোমবার রাত ১২টা ২০ মিনিটে নিজের অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক স্ট্যাটাসে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন মাহি। জানা গেছে, মাহির বর রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রাকিব গাজীপুরে থাকেন। গত জুন মাস থেকেই শোনা যাচ্ছিল, রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি। রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে। রকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামী সরকার রকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি।
রকিব সরকারের আবাস গাজীপুরে। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি গাজীপুরেই আছেন। সঙ্গে রয়েছে তার প্রথম সংসারের দুই সন্তানও। রকিব সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। এছাড়াও তিনি গাড়ি ব্যাবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার।
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সর্বশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।