August 25, 2026, 2:06 am

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, স্বামী শাশুড়ি ননদ কারাগারে

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, স্বামী শাশুড়ি ননদ কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে কল্পনা আক্তার মুন্না (২৪) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেন (৩২), শাশুড়ি মাহফুজা বেগম (৬৩) ও ননদ শাহেদার (৩৫) বিরুদ্ধে। পরে গৃহবধূ থানায় অভিযোগ দিলে তাদের আটক করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গৃহবধূ কল্পনা আক্তার মুন্না একই উপজেলার ডমুরিয়া ইউনিয়নের তনু মিয়ার মেয়ে।

জানা গেছে, রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক কলহের জেরে স্বামী আনোয়ার হোসেন, শাশুড়ি মাহফুজা বেগম ও ননদ শাহেদা গৃহবধূ কল্পনা আক্তার মুন্নাকে মারধর করেন। মারধরের পর গৃহবধূ পালিয়ে জীবন রক্ষা করেন। পরবর্তীতে সেনবাগ থানায় অভিযোগ করলে পুলিশ স্বামী, শাশুড়ি ও ননদকে আটক করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com