August 26, 2026, 11:26 pm
চিত্রনায়িকা পরীমণি কারাগার থেকে মুক্তি পেয়েছেন সবে ১২ দিন। কারাগার থেকে মুক্তির পর তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন পরীমণি। কাছের মানুষজনের সঙ্গে উপভোগ করছেন মুক্ত জীবন। কিন্তু হঠাৎ তাকে দেখা গেলো রাজধানীর একটি হাসপাতালে। আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। যেগুলো তোলা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে।
ছবিতে পরীর গায়ে দেখা গেছে ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে সাদা চশমা। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’
কথাটি যে তিনি হাসপাতালকে ইঙ্গিত করে বলেছেন, তা বোঝাই যায়। শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত তিনি। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এ জন্য ভারতে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নায়িকা। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই রবিবার হাসপাতালে গিয়েছেন পরীমণি।
প্রসঙ্গত, শুটিং নয়, ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিং দিয়েই যাত্রা শুরু করেছেন প্রতিবাদী এই অভিনেত্রীর। গত মঙ্গলবার ও বুধবার ঢাকার একটি স্টুডিওতে ডাবিং করেছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি।