August 16, 2026, 2:01 am

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী হুমায়রা হিমু

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী হুমায়রা হিমু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। দীর্ঘ দিন ধরে তিনি এই ভুবনে কাজ করছেন। একটা সময় তার গ্রহণযোগ্যতা ছিল প্রথম সারিতে। তবে প্রতিযোগিতাপূর্ণ ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রেখেছেন এখনো।

হুমায়রা হিমুর বয়স ৩৬ বছর। তবে বিয়ে করেননি এখনো। এবার জীবনের এই অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিকভাবেই চলছে পাত্র দেখার প্রক্রিয়া। গণমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হুমায়রা হিমু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’

আগের চেয়ে নাটকে কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন হুমায়রা হিমু। এ ব্যাপারে শোবিজ নিয়ে তার কিছু আক্ষেপও রয়েছে। হিমুর ভাষ্য, ‘যতদিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তা ছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’

বর্তমানে হুমায়রা হিমুর হাতে বেশ কিছু নাটকের কাজ রয়েছে। যেমন- ‘চাপাবাজ’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানা রঙের মানুষ’ ইত্যাদি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com