August 15, 2026, 12:27 am

আস্ত মোবাইল ফোন গিলে ফেললেন তিনি, অতঃপর …

আস্ত মোবাইল ফোন গিলে ফেললেন তিনি, অতঃপর …

আস্ত মোবাইল ফোন গিলে হাসপাতালে ভর্তি হলেন এক ব্যক্তি। দ্রুত অস্ত্রোপচারের পর পেট থেকে মোবাইল ফোনটি বের করা হলে কোনোমতে প্রাণে বাঁচেন তিনি।

সম্প্রতি এমন অদ্ভূত ঘটনা ঘটেছে কসোভোর প্রিস্টিনা শহরে। সেখানের ৩৩ বছর বয়সি এক বাসিন্দা নোকিয়ার ৩৩১০ মডেলের মোবাইল ফোন গিলে ফেলেছিলেন। ঘটনার পরেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে সেই ফোন। তারা আশঙ্কা করেন, দ্রুত ফোনের তিন টুকরো বের না করলে এর ব্যাটারির এসিড ও যন্ত্রাংশের ক্ষতিকর উপাদান শরীরে মিশে মারাত্মক হুমকিতে ফেলবে। তাছাড়া অপারেশন ছাড়া মোবাইল ফোনের অংশগুলো বের করা সম্ভব নয়। এগুলো হজম হওয়ারও বস্তু নয়। সেই ভাবনা থেকেই রোগীর দ্রুত অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারের পরেই মোবাইল ফোনের তিন টুকরো বের করে ফেসবুকে ছবি পোস্ট করেন চিকিৎসক স্কেনদার তেলজাকু।

কীভাবে আর কী কারণে ওই ব্যক্তি মোবাইল গিলে ফেলেছিলেন, তা বিষয়ে কিছুই জানা যায়নি।

সূত্র- মিরর ইউকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com