August 24, 2026, 2:11 am

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর যে রুটিনে ক্লাস হবে স্কুল-কলেজে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর যে রুটিনে ক্লাস হবে স্কুল-কলেজে

করোনা মহামারির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দিনে কত বিষয়ে কতটি ক্লাস হবে তা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি জানায়, শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসানো হবে। ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ও ২০২২ সালের পরীক্ষার্থীদের দুইদিন ক্লাশ নেয়া হবে। এছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার অন্যান্য স্তরে ক্লাস নেওয়া হবে।মঙ্গলবার স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবার এটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে কবে কোনদিন কাদের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি মৌলিক রুটিন তৈরি করা হয়েছে। এটি অনুসরণ করে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিপাঠ পরিচালনা করতে হবে। শিক্ষকরা মৌলিক ক্লাস রুটিনকে সাধুবাদ জানিয়েছেন। এটি অনুসরণ করে তারা ক্লাস করাতে সম্মতি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com