August 25, 2026, 5:51 am

বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

সুপার এল ক্লাসিকোতে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিলের সাও পাওলোয় বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। কিন্তু ম্যাচের ৬ মিনিটের খেলা শেষেই শুরু হয় বিপত্তি। ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন ব্রাজিলের স্বাস্থ্যে কর্মকর্তারা। তাদের অভিযোগ, ইংল্যান্ড প্রিমিয়ার লিগ খেলে আসা আর্জেন্টিনার চার ফুটবলার কোয়ারেন্টাইনের নিয়ম ঠিকঠাক পালন করেননি।

ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুয়ায়ী, ব্রাজিলিয়ান ছাড়া অন্য কেউ ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দেশটিতে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু এই নিয়ম মানা হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে। নিয়ম না মানলেও তাদের একাদশে রাখে আর্জেন্টিনা।

এতেই আপত্তি তোলে ব্রাজিল। কারণ কোয়ারেন্টাইস ইস্যুর কারণে ব্রাজিলও তাদের সেরা একাদশ মাঠে নামাতে পারেনি। প্রিমিয়ার লিগে অংশ নেওয়ায় রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়াল জেসুস, আলিসন বেকারদের ছাড়াই একাদশ সাজাতে হয়েছে ব্রাজিল কোচ তিতেকে। সে কারণেই আর্জেন্টিনার মূল একাদশ নিয়ে আপত্তি উঠে।

ম্যাচ শুরুর কিছুক্ষন পরই তাই মাঠে ঢুকে পড়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। এরপরই আর্জেন্টাইন ফুটবলারদের সাথে শুরু হয় তর্ক বিতর্ক। একপর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় আলবিসেলেস্তে ফুটবলাররা। যদিও নেইমাররা মাঠেই থেকে গেছে ও খেলা শুরু করার চেষ্টা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com